ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘিওরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ঘিওর উপজেলা ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক মো. লাভলু আহম্মেদ (৪০) কে কুপিয়ে হত্যা করেছে । অপর ৬ জন গুরুতর আহত হয়েছে।
নিহত লাভলু আহমেদ উপজেলার কুস্তাগ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

আজ সোমবার বিকাল ২ টায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত মোতালেব হোসেন(৪২),হিমেল মিয়া (২৫),সোহাগ (২৬),তামিম(২৪),সেলিম (২৮)কে মানিকগঞ্জ ও ঘিওর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘিওর উপজেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা ছাত্রদল নেতার ওপর হামলা চালান। আহত নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান লাভলু আহমেদ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক লাভলু কুপিয়ে জখম করলে হাসপাতালে মারা যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত কোন অভিযোগ পায়নি ।

নিউজটি শেয়ার করুন