বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার তালা উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল ১১ টায় পাটকেলঘাটার নাংলা মাদ্রাসায়এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরা মডেল থানার যুব বিভাগের সভাপতি ড. মো. তৈয়বুর রহমান খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি ডাক্তার মাহমুদুল হক , ডাক্তার আফতাব উদ্দিন, ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মেম্বার আব্দুল হাকিম, মেম্বার খসরুল ইসলাম প্রমুখ ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রত্যেক বিত্তবানদের উচিত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা । বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতেন , তাহলে সমাজের দুঃখ দুর্দশা অনেকাংশে হ্রাস পেত । এই সমাজের সকল ধনী মানুষদেরকে তিনি আহ্বান জানান, অসহায় মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাহাতে একটা সুখী , সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা যায় ।
অনুষ্ঠান শেষে ৪০৫ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


