ঢাকাSunday , 25 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী আটক

নগর প্রতিদিন
September 25, 2022 7:12 pm
Link Copied!

:: প্রতিনিধি, সোনারগাঁ ::
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার জেরে মো. মোশারফ হোসেন ভূঁইয়া নামের এক দলিল লিখককে বালতির পানিতে চুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আবদুল কাদির ভূঁইয়ার ছেলে দলিল লিখক মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে শনিবার রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন।

নিহতের স্ত্রী জানিয়েছেন ৩-৪ জনের একটি ডাকাত দল রাতে ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত না পেলে বিষয়টি তাদের সন্দেহ হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ন্ত্রী শাহিনুর আক্তারকে আটক করে পুলিশ।

এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে তার স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

নিহতের স্ত্রীর পরকিয়া আড়াল করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরকীয়ার কারণে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহতের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীর আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন