ঢাকাWednesday , 18 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে ইমাম ও মুয়াজ্জিন নিহত

Link Copied!

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানার কাছে  আজ বুধবার  ভোরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান(২০) ও মুয়াজ্জিন হাফেজ হাসান সিরাজী (১৮) নিহত হয়েছেন।

নিহত হাবিবুর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতীর শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও হাসান সিরাজী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে এবং দুজনেই বড়বাইদ এতিমখানার শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, মধুপুরের বড়বাইদ এতিমখানার শিক্ষার্থী হাবিবুর রহমান ও হাসান সিরাজী স্থানীয় রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদে যথাক্রমে ইমাম ও মোয়াজ্জিন। এদিন ভোরে তারা এতিমখানা থেকে মোটরসাইকেল নিয়ে ফজরের নামাজ পড়াতে ওই মসজিদে যাচ্ছিলেন।

পথে মধুপুর বন এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ঘটনায় এতিমখানা ও নিহতদ্বয়ের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ ইমরানুল হক জানান,আজ বুধবার ভোরে মধুপুর বন এলাকায় পিকআপভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নিহত হয়েছে। আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন