<বড়লেখায় প্রতিনিধি>
বড়লেখায় পূর্ব শত্রুতার জের ধরে সাদেক রব্বানী রাহাতের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলামের নিবার্চনী প্রধান সমন্বয়ক সাদেক রব্বানী রাহাতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ছোট ভাই তারেক রব্বানী ফাহাদ ভাঙচুরে বাঁধা দিতে গেলে তারা তাকে পিটিয়ে আহত করে।
স্থানীয় সূত্রে জানা যায় , পূর্ব শত্রুতার জের ধরে ওই বাড়িতে রাতে শামীম আহমেদ, আব্দুল মালিক, কবির হোসেন ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে।
এ ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন। হামলার পরে আহত ফাহাদকে তার পরিবার ও প্রতিবেশিরা চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে বড়লেখা থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


