ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের তিন বিশেষায়িত ইউনিট : আইজিপি

Link Copied!

ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার পিটিআই তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এটা ধারণা করে শনিবারে সকালে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এন্টি ট্যুরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ- তিন অর্গানাইজেশন মিলে ইনটেনসিভ পেট্রোলিং করবে। আজকে থেকে এটা বাস্তবায়িত হবে আশা করছি। আমরা দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কিনা না।

ছিনতাইগুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এমন কথার উত্তরে তিনি বলেন, এটা তদন্তে বোঝা যাবে। গতকাল র‍্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাইয়ের সময় নয়, তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অপারেশন ডেভিল হান্ট নিয়ে তিনি বলেন, ডেভিল হান্ট হচ্ছে যারা সন্ত্রাসী, সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। সারা দেশব্যাপী এটা হচ্ছে। এখন ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট। সারাদেশের চিত্রের সঙ্গে মেলে না। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও খবর পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন