ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবা পেটালো সন্ত্রাসীরা!

Link Copied!

:: মুরাদনগর প্রতিনিধি ::

কুমিল্লায় মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামে মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়্যা নামে এক বৃদ্ধকে পিটিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে। প্রতিবেশীরা আহত গোলাম মোস্তফাকে মুমূর্ষ অবস্থায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎকরা।

এ ঘটনায় মুরাদনগর থানায় গোলাম মোস্তফা ভুইয়্যার ছেলে মো: ফখরুল ইসলাম ভূঞা সোহান এবং ইলিয়াসের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায়, বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ঐ সময় একা ছিলেন। সোহান ও ইলিয়াস তাদের কাছে গিয়াস উদ্দিন ভুইয়্যার সন্ধান চান। এতে তার বৃদ্ধ বাবা ছেলের বিষয় তাদের বিরক্ত না করতে বলায় সোহান তার বাবাকে হকি স্টিক দিয়ে পিঠিয়ে অজ্ঞান করে ফেলে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়।

মুরাদনগর থানার ওসি (তদন্ত) জাহিদুর রহমান বলেন, সোহান ও ইলিয়াস নামে জিডি হয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন