ঢাকাMonday , 3 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Link Copied!

ঢাকার কেরাণীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সাকালে উপজেলা পরিষদ হলরুমে কেরাণীগঞ্জ উপজেলা স্কুল, মাদরাসা কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।

কেরাণীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব মো. আজিজুল হক এর সভাপতিত্বে ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। প্রধান অতিথি রিনাত ফৌজিয়া বিজযীদের হাতে পুরস্কার তুলে দিযে উপস্থিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, লেখা পড়ায় মেধাবী হয়ে নিজেকে পরিচিতি করা যায়, আবার ভাল খেলাধুলা করে জাতীয় দলে খেলে নিজেকে পরিচিতি করানো যায়। তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত গুরুত্বপূর্ণ। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন