ঢাকাSunday , 9 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার কেজি পলিথিন জব্দ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২ হাজার দুইশ ৬৫ কেজি পলিথিন’সহ গাড়ির চালক ও হেলপারকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।

আজ রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান।

মামুন রহমান জানান, শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সিলেট থেকে ঢাকামুখি ‘ঢাকা মেট্রো-ট ১৩-২৯২৭ ট্রাকটিকে দাঁড় করিয়ে চেক করলে গাড়িতে থাকা ৬৮ বস্তায় ২ হাজার দুইশ ৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

গাড়ির ড্রাইভার ইকবাল হোসেন ও হেলপাল আরিফ জানিয়েছে এইচ টি এফ লিমিটেড বেজোড়া হবিগঞ্জের মাধবপুর হইতে ভাড়া নিয়ে রাফি এন্টারপ্রাইজ গাজীপুরের সাভারের নিয়ে যাচ্ছিলো।

এ ঘটনায় মামলা রজু হয়েছেন বলে ওসি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন