ঢাকাTuesday , 18 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা চাওয়ায় যুবক নিহত

Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।

নিহতের ভাই মোহাম্মদ বাবুল বলেন, স্থানীয় মো. রাসেল (৩০) কাছে এক লাখ টাকা পান মোহাম্মদ মানিক। এ পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।

এর একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। পরে আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মানিকের মৃত্যু হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানিককে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন