ঢাকাMonday , 24 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অষ্টম পর্যায়ে প্রকল্প অনুমোদনের দাবিতে মানববন্ধন

Link Copied!

পিরোজপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ের সমাপ্ত প্রকল্পের জনগণকে রাজস্ব করন ও আউটসোর্সিং এর আওতাধীন না করে দ্রুত প্রস্তাবিত অষ্টম পর্যায়ের প্রকল্প অনুমোদন করার দাবিতে শহরের সি ও অফিস মোড়ে এক মানববন্ধন করেছে গণশিক্ষা কার্যক্রমের ইমাম ও শিক্ষকবৃন্দ।

প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে সপ্তম পর্যায় ২০২৪পর্যন্ত সফলতার সাথে দেশব্যাপী ৭৩৭৬৮ টি শিক্ষা কেন্দ্র ২০৫০ টি রিসোর্স সেন্টারের মাধ্যমে সমাপ্ত হয়েও বর্তমানে তার কার্যক্রম চলমান রয়েছে, সপ্তম পর্যায়ের সমাপ্তির প্রকল্পের জনগণকে অষ্টম পর্যায়ে পুনর্বহাল রেখে প্রকল্পটির চলমান রাখার দাবি জানিয়েছেন শিক্ষক ও ইমাম সম্প্রদায়।

প্রথম ও দ্বিতীয় প্রকল্পের জনগণকে রাজস্ব করণের আওতায় নেওয়া হলেও চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের শিক্ষকদেরকে রাজস্ব করণ করা হয়নি, তাদেরকে রাজস্ব করণ করার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকা গণ, আউটসোর্সিং শিক্ষকদেরকে অষ্টম প্রকল্পের আওতায় রেখে চলমান প্রকল্পটি চলমান রাখার জন্য এ মানববন্ধনে বক্তারা জোর দাবি জানিয়েছেন, যাদেরকে এখনো রাজস্ব করণ করা হয়নি তাদেরকে রাজস্ব করন এবং আউটসোর্সিং শিক্ষকদের কে পর্যায়ক্রমের রাজস্ব করনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান বক্তারা, অন্যথায় পরবর্তীতে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. রেজা মেহেদী ফিল্ড অফিসার, মাওলানা মো. মিরাজ মোল্লা সম্পাদক ইমাম সমিতি পিরোজপুর জেলা, আব্দুল মতিন ফারুকী সিনিয়র সহ-সভাপতি ইমাম সমিতি পিরোজপুর,মাওলানা রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি ইমাম সমিতি পিরোজপুর জেলা, জাকির হোসাইন সহসভাপতি ইমাম সমিতি ফিরোজপুর জেলা,সহ আরো অনেকে বক্তারা।

পরিশেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দোয়া মোনাজাত করে মানববন্ধন শেষ করেন।

নিউজটি শেয়ার করুন