ঢাকাTuesday , 8 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ৩

Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের জমির পোষাণির টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধসহ চার আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় আহত ইয়াসিনসহ তিনজনকে আটক এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। গুলিবিদ্ধরা হলেন- হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম (৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন (২৬)। এছাড়া মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওলানপাড়া গ্রামের ৭-৮ জন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে উত্তর হরিপুরে ইসমাইলদের বাড়ির কাছে এসে তাকে ডেকে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে ইসমাইল ও তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িত সন্দেহে আহত ইয়াসিনসহ তিনজনকে আটক করেন।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চার বছর যাবত মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এ নিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনদের সঙ্গে জমির পোষাণির টাকা না পাওয়া নিয়ে দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয় সূত্র জানায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, গুলিবিদ্ধের ঘটনায় আহত ইয়াসিনসহ ফরহাদ ও নাইমকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে- মাছের প্রজেক্টের জমির মালিকদের পোষাণির টাকা না পাওয়া নিয়ে ইসমাইলদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যদেরও গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন