ঢাকাWednesday , 9 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা ধর্ষণ মামলা করায় যুবলীগ কর্মীর স্ত্রী কারাগারে

Link Copied!

ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে যুবলীগ কর্মীর স্ত্রী সুমাইয়া আক্তার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায়।

রিমি নলছিটি উপজেলার যুবলীগের কর্মী মামুন হাওলাদারের স্ত্রী। তিনি পৌরসভার অনুরাগ এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুলকাঠি ইউনিয়নের কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার (৭০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন সুমাইয়া আক্তার রিমি। মামলার পর পুলিশ মিন্টু মৃধাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বিষয়ে কোনো সত্যতা না পেয়ে সেটিকে ‘মিথ্যা’ হিসেবে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

ওই প্রতিবেদনের ভিত্তিতে বুধবার আদালত রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন