ঢাকাSaturday , 12 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লজ্জাবতী বানর উদ্ধার

Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার করেছে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ।

আজ শনিবার দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানে এক চা শ্রমিকের বসতঘর লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এটি পূর্ণবয়স্ক বানর, ৬/৭ বছর হবে।

বানরটি বাংলাদেশে বিরল। দেখতে সাদা ধূসর অত্যন্ত সুন্দর, ইংরেজিতে এটিকে বলা হয় “slow loris”। এ প্রজাতির বানরটি সাতছড়ির বনেও মাঝেমধ্যে দেখা যায়।

এছাড়াও রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় রয়েছে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ।

নিউজটি শেয়ার করুন