ঢাকাThursday , 29 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

নগর প্রতিদিন
September 29, 2022 8:18 pm
Link Copied!

:: সংবাদদাতা, মঠবাড়িয়া ::

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে (৪৮) কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের অস্ত্রের কোপে তার নাড়ি-ভুরি বের হয়ে যায়। এছাড়াও শরীরে বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের মাঝেরপুলের ফরাজি বাড়ি সম্মুখ সড়কে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়নের আইয়ুব আলী সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে তুষখালী বন্দরের নিজ বাসা থেকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন শফিকুল ইসলাম।

পথে মাঝেরপুলের ফরাজী বাড়ি এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৬/৭ জনের একটি দুর্বৃত্ত দল শফিককে বহনকারী মোটরসাইকেলকে মাহেন্দ্রা গাড়ি দিয়ে ধাক্কা দেয়।

এসময় শফিকুলের মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে দুর্বৃত্তরা এলোপাথারি কোপালে শফিকুলের বাম পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষনিক আহত শফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের ছোট ভাই নাছির হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযান চলছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন