ঢাকাSunday , 11 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্ল্যাকমেইল করে ভাবিকে নিয়মিত ধর্ষণ করতেন ননদের স্বামী

Link Copied!

গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থান ও হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর সদর উপজেলায় মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়। এতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়। আটককৃত যুবক ভুক্তভোগী গৃহবধূর ননদের স্বামী।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম (পিপিএম)।

তিনি বলেন, ২০১৯ সালে তাদের বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে এলে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন রাজু। পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। সবশেষ চলতি বছরের ২১ জুলাইয়ে হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করেন রাজু। একপর্যায়ে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন।

এসপি আরো জানান, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মেহেদী হাসান রাজুকে (৩৫) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্টফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলে। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন