ঢাকাWednesday , 25 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ধারাবাহিক স্থল মাইন বিস্ফোরণের অব্যহত ঘটনায় আবারও এক জনের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পায়ে গোড়ালি উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে।

তার নাম ওমর মিয়া (২৫) সে কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের ছাবের আহমেদের ছেলে শীর্ষ চোরাচালান চক্রের সদস্য বলে জানা গেছে।
১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির ৪৬-৪৭ পিলারের আনুমানিক ৪০০ মিটার মায়ানমার অভ্যন্তরে অংথ্রাবে ক্যাম্পসংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।বিজিবি সূত্র জানায়, আরাকান আর্মি কর্তৃক পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া পায়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যায়। সূত্রে জানা যায়, আহত ওমর মিয়া সীমান্তবর্তী চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ গডফাদার হিসেবে পরিচিত।

ঘটনার সময় তিনি বার্মিজ গরু ও মাদক পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করছিলেন। এই সময় মাইনে পা দিয়ে চাপ দিলে তা বিস্ফোরিত হয়।

বিজিবির এক কর্মকর্তা বলেন, সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নিয়মিতভাবে স্থলমাইন পুঁতে রাখছে, যা আমাদের জন্যও উদ্বেগজনক। এই ধরনের অনুপ্রবেশ সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি।”

স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন,চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ওই পয়েন্ট দিয়ে গরু-মাদকের জন্য সক্রিয় ভাবে আস যাওয়া করে। প্রশাসনের কঠোর নজরদারিকে ফাঁকি দিয়ে চোরাচালান ব্যবসা চালু রাখে।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, এই সীমান্তপথে চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি প্রয়োজন।”

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন,সীমান্ত চোরাকারবারিদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা বাংলাদেশে নতুন ধরনের হুমকি তৈরি করতে পারে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও  নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মো. মাসহুরুল হক   বলেন,বিষয়টি শুনেছি। চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এ যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। উল্লেখ্য গত তিন দিনে এক রোহিঙ্গা, একজন আরকান রাজ্যের ও এক বাংলাদেশী যুবকসহ ৩ জনের পা বিচ্ছিন্ন হয়ে গুরুত্ব আহত হয়।

নিউজটি শেয়ার করুন