ঢাকাMonday , 30 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় চামড়ার বাজারে ধস

Link Copied!

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কোরবানির ঈদের পর চামড়ার বাজারে ব্যাপক দরপতন দেখা দিয়েছে, যা মৌসুমি ব্যবসায়ীদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

পুঠিয়া উপজেলার চামড়ার হাটে গরুর চামড়া যেখানে গতবার ও এ বছর ৮০০ থেকে ১,০০০ টাকায় এই দামে বিক্রি হয়েছে। এবার চামড়া ভেদে ৬০০ থেকে ১০০০ টাকা দরে কেনাবেচা হয়েছে।

মৌসুমি ব্যবসায়ী সালাউদ্দিন বাবু বলেন, গরুর চামড়ার দাম এবছর বাড়বে খবর শুনে গ্রাম থেকে ৮০০ থেকে ১,১৫০ টাকা দরে কিনে বানেশ্বর বাজারে এনে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকা করে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এতে করে তার অনেক টাকার লোকসান হয়েছে।

ছাগলের চামড়ার দাম আরও কমেছে। গত বছর যেখানে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে, এবার তা মাত্র ২০ টাকা থেকে ৪০ নেমে এসেছে। একজন ব্যবসায়ী আক্কাস আলী জানান, আমরা কোরবানির চামড়া যে দামে কিনেছি লবন দিয়ে ও লেবার খরব করে যে দামে বিক্রি করেছি অনেক টাকা লোকসান।

বেলপুকুর এলাকার ব্যবসায়ী আকছেদ আলী বলেন কোরবানির ঈদের যে সকল চামড়া কিনেছিলাম। সেই সকল গরুর চামড়ায় কিনা, লবন ও লেবারসহ একটি চামড়ার দাম পরেছে ১২০০ থেকে ১৩০০ টাকা দরে। এখন মোকামে লবনযুক্ত এই চামড়াই বিক্রি হচ্ছে ১৩০০ টাকা দরে। এতে করে গাড়ী ভাড়া করে চামড়া নাটোর মোকামে বিক্রি করে লোকসান হচ্ছে।

রাজশাহী চামড়া ব্যবসাযী সমিতির সাবেক সদস্য শহিদুল জামান বলেন, এবার চামড়ার বাজার কিছু কম ছিলো। ৮শ থেকে ৯শ টাকা দরে একেকটি চামড়ার দাম একটি চামড়া লবন দিয়ে প্রসেস করতে ১০ কেজি লবন লাগে। ঢাকায় ট্রাক ভাড়া বেশি এতে সব মিলে আমাদের ট্যানারিতে পৌছাতেই খরচ হয় ২০০০ থেকে ২২০০ টাকা।

নিউজটি শেয়ার করুন