ঢাকাMonday , 7 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

Link Copied!

এক সময় গোয়ালন্দের ইলিশের দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও পদ্মায় জেলের জালে দেখা মিলছে না ইলিশের। এতেকরে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন ইলিশ মাছের উপর নির্ভরশীল জেলেরা। অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন ফিরে যাচ্ছে অন্য পেশায়।

গ্রীষ্ম ঋতু শেষ হয়ে বর্ষা মৌসুম শুরুতে এসময় পদ্মায় ইলিশের অবাধ চলাচলের কথা। জেলেদের জালেও অন্যান্য বছর গুলোতে এই সময় মোটামুটি ভালোই ইলিশ ধরা পড়ে। কিন্তু এ বছর পদ্মায় ইলিশের দেখা নেই। ছোট ইলিশ দু’একটি ধরা পড়লেও জেলেরা পড়ছেন মৎস্য বিভাগের অভিযানের মুখে। ইলিশ শিকার করা প্রত্যেক জেলেই মহাজন-আড়তদারদের কাছ থেকে দাদন
নিয়ে জাল ও নৌকা তৈরী করেন। দিনে দিনে তাদের বাড়ছে ঋনের পরিমান। এতেকরে ইলিশ শিকারী জেলেদের চলছে চরম দূর্দিন। অনেকেই সুযোগ মত বিকল্প পেশায় চলে যাচ্ছেন। তাই দিনদিন পদ্মা নদীতে হ্রাস পাচ্ছে জেলের সংখ্যা।

জেলে প্রদীপ হালদার ও কৃষ্ণ হালদার জানান পদ্মা নদীতে এখন আর আগের মত ইলিশ মাছ পাওয়া যায় না। সারারাত নদীতে থেকেও খরচের টাকাও ওঠে না। বর্তমানে অন্যান্য মাছও নদীতে অনেক কম। আমাদের অনেক জেলে মাছ ধরার পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছে।

মোহন হালদার বলেন অভিযোগ করে বলেন জেলেদের সরকারি সহায়তা প্রকৃত জেলে না পেয়ে মৌসুমি জেলেরা পায়। এছাড়াও অন্য পেশার মানুষও জেলেদের নামে বরাদ্দ সরকারি সহায়তা পেয়ে থাকেন। তিনি সরকারি বরাদ্দ প্রকৃত জেলেদের দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা, মো. নাজমুল হুদা বলেন ইলিশ সাধারনত গভীর পানির মাছ। পদ্মা নদীতে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। আর নাব্যতা সংকট থাকায় ইলিশের বিচরন কিছুটা কম হয়ে থাকে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে এ এলাকায় ইলিশের অবাধ বিচরন নিশ্চিত করা যাবে।

নিউজটি শেয়ার করুন