ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কমেছে পাস ও জিপিএ-৫

Link Copied!

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।

এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

বোর্ড চেয়ারম্যান জানান, বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী।

আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র। তিনি জানান, এবার শূন্য ফলাফল প্রাপ্ত স্কুল নেই। সব শতভাগ পাসের স্কুল কমেছে। ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ২৬৬টি স্কুল। শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।

 

 

নিউজটি শেয়ার করুন