ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

Link Copied!

কেরানীগঞ্জে বৃক্ষরোপনের মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও ভেসজ জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গত কাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োাজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োাজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরক্ত কৃষি কর্মকর্তা লতিভাফা ইয়াসমিন ও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশনআরা বেগম। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ভেসজ জাতীয় গাছের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন