ঢাকাMonday , 14 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণই রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে।

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া

আজ সোমবার দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক’ এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, তিনি বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি. শরনার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,জেলা প্রশাসন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। এ ছাড়া মব ভায়োলেন্স,চাঁদাবাজি গ্রহণের করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন