ঢাকাWednesday , 16 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৪

Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সাংবাদিকসহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জ্বীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে চারজন নিহত ও পুলিশ সাংবাদিকসহ ১২ জন আহত রয়েছেন।

এর আগে, দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকায়। এ ঘটনায় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন