বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ রায় বলেছেন, গাছ আমাদের পরম বন্ধু। যখন বিপদে পরবেন , তখনই গাছ কাজে লাগবে, যদি আপনার বাড়ি গাছে ঢাকা থাকে। আপনারা যদি বাগানে অর্থবা বাড়ির চার পাশে চারটি গাছ লাগান, দেখবেন পনেরো বছর পর আপনার মেয়েকে বিয়ে দেওয়ার টাকা হয়ে যাবে।
তিনি আরো বলেন, গাছপালা আমাদের অক্সিজেন যোগান দাতা। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ছায়া শিতল রাখতে গাছপালা না কেটে বেশি বেশি গাছ লাগান। ফুল ফল সৌন্দর্য পেতে বাড়ির চার পাশে গাছ লাগাতে পরামর্শ দেন তিনি।
আজ রোববার সকালে কেরানীগঞ্জ ঢাকা জেলা কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লার সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবু হানিফ এর সঞ্চলনায় এ সময় ছিলেন দক্ষিন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য মো. বাদল আহমেদ বাদল, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, খোরশেদ জমিদার,মোকরাম হোসেন সাজ্জাদ, আশরাফ, আজাদ হোসেন,যুবদল নেতা স্বাধীন, আতিকুর রহমান মানিক প্রমুখ।
প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ফলজ গাছ বিতরন করেন। তিনি নিজ হাতে আব্দুল্লাহপুরের শহীদ মো. সায়েম এর স্বরণে একটি গাছ রোপন করেন।
্র


