:: মাসুদ রানা মোংলা ::
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে মোংলা বন্দরে কোন সর্তক সংকেত না থাকলেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলীয় অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আকাশও মেঘাচ্ছন্ন।
আজ রোববার সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। এদিকে হালকা বৃষ্টিপাতের ফলে বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে। তবে ভ্যাপসা গরম কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবীদ অমরেশ ঢালী জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি ধীরে ধীরে গভীর হচ্ছে, ফলে আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া রোববার সকাল থেকে থেকে মঙ্গলবার পর্যন্ত এ তিন দিন বন্দরসহ সুন্দরবন উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করবে এবং দমকা হাওয়া, বৃষ্টি ও বর্জপাতের সম্ভাবনা রয়েছে।
লঘুচাপের কারণে সাগর প্রচণ্ড উত্তল, সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। এতে বড় ধরনের লোকসানের মুখে পরার সম্ভাবনা দুবলার চরের জেরেদের। জেলেদের নিরাপদ স্থানে থেকে চলাচল করার জন্য বলেছে আবহাওয়া অফিস।
এদিকে আজ রোববার পর্যন্ত সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফাই আ্যাশসহ ১২টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় অবস্থান করছে।
লঘুচাপের কারণে বন্দরের পণ্য খালাস-বোঝাইয়ে তেমন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও সার ও খাদ্যবাহী জাহাজের পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে। তবে বন্দরের জেটি এলাকায় কার্যক্রম রয়েছে সাভাবিক।


