ঢাকাSaturday , 26 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে বিএনপির সভাপতি মিনুর মৃত্যুতে তারেক রহমান ও আমানের শোক

Link Copied!

কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনুর (৬৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমার উল্লাহ আমান।
গতকাল শুক্রবার সকালে মনির হোসেন মিনু ল্যাব এইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান । মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু তিনি ওপেন হার্ট সার্জারি করিয়ে চিকিৎসারত অবস্থায় বেডে ছিলেন।

এই অবস্থায় সে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল দুপুরে মৃত্যুবরণ করেন। মনির হোসেন মিনু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সে তারানগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
সে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছিলেন। তিনি দীর্ঘদিন মডেল থানা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন ।
আওয়ামী দুঃশাসন আমলে তিনি একাধিকবার কারা বরণ করেন। মিছিল,মিটিং, আন্দোলনে তার ছিল অগ্রাণী ভূমিকা।
শুক্রবার রাতে আটি ভাওয়াল কলেজ মাঠে তার নামাজের জানাজায় উপস্থিত হয়ে আমান উল্লাহ আমান বলেছেন, মিনু সাহেবের আকস্মিক মৃত্যু আমরা কল্পনাও করতে পারিনি। তার চলে যাওয়ার শোক ভুলার নয়। এত সহজে তা ভুলা যাবে না। তিনি সর্ব শেষ ঘরোয়া মিটিং শেষে সবার কাছে দোয়া প্রার্থনা করেছিলেন তার চিকিৎসার জন্য। তিনি আরো বলেন, মিনু সাহেব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।
বিএনপির দুঃসময়ে তাকে কাছে পেতাম,আর সুসময়ে তাকে হারালাম। তার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি ।জানাজা শেষে জয়নগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, ঢাকা সাংবদিক ইউনিয়নের (ডিইউজে)সাবেক সভাপতি ও বিএফইউজে -বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন মনির প্রমুখ।
মৃত্যুর কালে তিনি এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখেযান।

 

নিউজটি শেয়ার করুন