ঢাকাSunday , 27 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা আহত

Link Copied!

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অনির্বান চৌধুরী (৫০) যুবলীগ নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অনির্বান চৌধুরী মীরসরাই উপজেলা যুবলীগের নেতা ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদেরও আহ্বায়ক। তার বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন অনির্বান। পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় অনির্বানকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন