ঢাকাSunday , 27 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু !

Link Copied!

মুন্সীগঞ্জের কারাগারে বন্দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসমী মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) বন্দি অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তখন আর বাঁচানো যায়নি। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানিয়েছেন, বুকের ব্যাথার কারণে আজ রোববার ভোর রাত সাড়ে ৩ টায় জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪ টার দিকে মারা যান। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি।

আর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর চারটার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, ভর্তি রাখার সময়ই পাওয়া যায়নি।

জেল সুপার বলেন, রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। নান্নুর তিন কন্যা রয়েছেন, দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। গ্রেফতারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, বন্দি অবস্থায় মারা যাওয়া সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং ৩১ (৮) ২০২৪ । এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন