ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে আগানগর ইউনিয়ন পরিষদ উদ্যোগে এক উন্মুক্ত ওয়ার্ড সভা ২০২৫-২৬ অর্থবছরের অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আগানগর ইউনিয়ন বাবুবাজার ব্রিজ সংলগ্ন নিউ গুলান সিনেমা হল প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজন করেন আগানগর ইউনিয়ন পরিষদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিযে সর্ব দলের নিমন্ত্রণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়নের দায়িত্বরত প্রশাসক কেরাণীগঞ্জ উপজেলার পল্লীউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তাইবুর রহমান, আগানগন ইউনিয়নের বিএনপির সভাপতি আরসাদ রহমান সপু, সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, বিএনপির নেতা ইমান উল্লাহ মাস্তান,রফিকুল ইসলাম রফিক,বাংলাদেশ জামাত ইসলামী আগানোর ইউনিয়ন শাখার আমির ইফতে খায়রুল ইসলাম (শাকিল), বাংলাদেশ ইসলামী আন্দোলন আগানগর শাখার সভাপতি মোহাম্মদ হাফেজ মিরাজ হোসেন মইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন লিটন , গণফার্ম নির্বাহী কমিটির সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ সদস্য মোঃ হাবিবুর রহমান( ভুলু) প্রমুখ।
সভায় বক্তারা আগানগর ইউনিয়নের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। পরিশেষে প্রধান অতিথি তার বক্তব্যে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।


