ঢাকাSaturday , 2 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক ইলিশ ১২ হাজার !

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ মাছ ১২ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।

আজ শনিবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে বিশাল আকৃতির ইলিশ মাছটি ধরা পড়েছে।

মাছটি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।

এ বিষয়ে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে কেজি প্রতি ৫ হাজার টাকা দরে ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। পরে ৫ হাজার ২০০ টাকা কেজি দরে ১২ হাজার ৪৮০ টাকায় মুঠোফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মায় সচারাচর ২ কেজির অধিক সাইজের ইলিশ মাছ খুব দেখা যায়। তবে আমাদের দৌলতদিয়াতে ইদানিং বড় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য খুশির খবর।

নিউজটি শেয়ার করুন