ঢাকাMonday , 4 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে পথনাটক !

Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বৃষ্টিতে ভিজে পথনাটক ও অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ পথনাটক ও অবস্থান কর্মসুচী পালন করেন।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে সামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন দেয়া হয়নি। অথচ নয় বছরে ৮ বার ডিপিপি পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন যাবত সরকারের কাছে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসলেও কোন সুফল পায়নি। সরকার আশ্বাস দিয়েও সর্বশেষ একনেক বৈঠকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম এজে›ডা ভুক্ত করা হয়নি।
এঅবস্থায় ২৬ জুলাই শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসুচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।

সমস্ত শর্তপুরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। অতিদ্রত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ প্রদান করা না হলে আন্দোলন চালিয়ে যাবারও ঘোষনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন