ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বিএনপির বিজয় র‍্যালী

Link Copied!

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ই আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিজয় র‍্যালী করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে বিজয় র‍্যালীটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী,সফিউল আলম বাচ্চু নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু,কাউসার আহমেদ, আব্দুল মান্নান,আরিফ হোসেন বাবুসহ, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন