ঢাকাSaturday , 9 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

Link Copied!

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ এবং গ্রেপ্তারদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন।

আজ শনিবার দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হয়।

‎মানববন্ধন চলাকালে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক ও ইত্তেফাকের টাঙ্গাইল প্রতিনিধি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক রতন সিদ্দিকী, বোরহান হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের শাসনামলে অনেক সাংবাদিক হত্যাসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু কোন বিচার হয়নি। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
অপর দিকে গতকাল শুক্রবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপন, মামুনুর রহমান মিয়া, শামিম আল মামুন, অলক কুমার দাশ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে- তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

 

নিউজটি শেয়ার করুন