ঢাকাSunday , 10 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যা, কেরাণীগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা

Link Copied!

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজন করেছেন কেরাণীগঞ্জ প্রেসক্লাব।

আজ রোববার বিকেলে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধক্ষ শামসুল ইসলাম সনেট, সহসাধারণ সম্পাদক মো শাহিন, দফতর সম্পাদক ইমরুল কায়েস, কার্যনির্বাহী সদস্য মো সাইদ, মো আরিফ, প্রচার সম্পাদক রানা আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন প্রমুখ।
বক্তারা প্রতিবাদ সভায় গাজীপুরে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডসহ সারা বাংলাদেশের সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা ও হুমকির প্রতিবাদ জানান। একই সাথে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবী জানান। সারকারকে ক্ষতিগ্রস্ত পরিবাররে পাশে থাকার আহবান জানান।

 

 

নিউজটি শেয়ার করুন