ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নদী থেকে গুলিবিদ্ধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

নিহতের নাম মানিক হোসেন (৩০)। তিনি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আইবুল হক জানান, আজ শনিবার সকালে নদী থেকে বালু তুলতে গিয়ে শ্রমিকরা ভেসে আসা লাশ দেখতে পান। পরে কাছ থেকে দেখে শনাক্ত করেন মানিক হোসেন হিসেবে।

তিনি আরও জানান, মানিক হোসেন পাথরের ব্যবসায়ী হলেও মাঝে মাঝে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। চারদিন আগে তিনি নিখোঁজ হন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও তার কোনো খোঁজ মেলেনি। শ্রমিকদের ভাষ্য, উদ্ধার হওয়া লাশের মাথায় গুলির চিহ্ন এবং গলায় গাছের শিকড় দিয়ে বাঁধা ছিল।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন