ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে হাতবোমা বিস্ফোরণে নিহত ১, গণপিটুনিতে আহত ২

Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে নিজ হাতে ছোড়া বোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসীর ধাওয়ায় গণপিটুনিতে আরও দুই ডাকাত গুরুতর আহত হয়। আজ শনিবার ভোরে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাত থেকে আটজনের একটি ডাকাত দল ভোরে মেঘনা নদী হয়ে ট্রলারে আসে। পরে তারা কলাগাছিয়া বাজার ও আশপাশের বাড়িঘরে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধে নামলে ডাকাতরা আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে ডাকাত দলের এক সদস্য হাতবোমা নিক্ষেপ করলে তা তার হাতেই বিস্ফোরিত হয়। এতে তার একটি হাত উড়ে যায় এবং নদীতে পড়ে গিয়ে নিহত হয়।

ঘটনার সময় আরও দুই ডাকাত গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও আহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল দলটি। তবে গ্রামবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর না দিয়ে গণপিটুনি দিয়েছে, যা সমীচীন নয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। একইসঙ্গে বেআইনি গণপিটুনির ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন