ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের তিন ক্লান্তিকালেই জিয়া পরিবারই এগিয়ে এসেছে: আমান

Link Copied!

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, দেশের তিন ক্লান্তিকালেই জিয়া পরিবারই এগিয়ে এসেছে।

১৯৭১ সালে দেশ যখন দিশাহারা হয়ে পরেছিলো ২৫ শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা মাধ্যমে দেশে স্বাধীনতা পেয়েছে। ৯০তে স্বৈরাচারী এরশাদের পতনের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা। গত ১৬ বছরের তারক রহমানের তিল তিল গড়া আন্দোলনের ফসল ২০২৪শে ছাত্র জনতার বিস্ফোরণ।

গতকাল সোমবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন সিরাজনগর ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো আওলাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহসভাপতি মো নাজিম, সহসাধারণ সম্পাদক মো মনিরুল হক, আরিফুর রহমান মিন্টু, যুবদল নেতা মাসুদ রানা, সেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম প্রমুখ।

টুর্নামেন্ট ১৬ টি দল অংশ গ্রহনের মধ্য দিয়ে ফাইল খেলাটি প্রতিদ্বন্দ্বিতা করেন মিঠাপুর পল্লী মঙ্গল সমিতি বনাম তারানগর ইউনাইটেড। টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হয়। খেলা চলে যায় সুপার প্লান্টিতে। সুপার প্লান্টিতে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে সিরাজ নগর ফুটবল টুর্নামেন্টের শেষ হাসি হাসলেন তারানগর ইউনাইটেড ক্লাবে খেলোয়াড় ও সমর্থকরা ।

 

নিউজটি শেয়ার করুন