ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, ৪ জন হাসপাতালে

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাসলে ভর্তি হয়েছেন।

আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

অসুস্থরা হলেন- মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮), ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজন এসেছেন। চারজনকেই ইনহেলেশন বার্ন (ধোঁয়া শ্বাস-প্রশ্বাসে প্রবেশজনিত জটিলতা) হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগের অবজারভেশনে আছেন।

নিউজটি শেয়ার করুন