ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লৌহজং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

আজ ২৫শে আগষ্ট রোজ সোমবার সকাল ১১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা কমপ্লেক্সে লৌহজং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনেছার উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার আবদুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় সভাপতি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং সভায় বিগত সভার কার্যবিরণীর সিদ্ধান্ত সমূহ তুলে ধরেন।

এ সময় বক্তব্য প্রদান করেন পদ্মা উত্তর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, লৌহজং থানার ওসি(তদন্ত) মনিরুজ্জামান তালুকদার, নৌ-পলিশের সহকারী পরিদর্শক মাসুদ হাাসান,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান,লৌহজং প্রেসক্লাবের সভাপতি এবং বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহাবুব সহ প্রমুখ।

সভায় সমগ্র উপজেলার আইনশৃঙ্খলা যাতে সঠিকভাবে প্রয়োগ করা হয় তার নির্দেশনা দেওয়া হয়। সভাপতি আরও বলেন চাঁদাবাজির বিরুদ্ধে লৌহজং উপজেলা প্রসাশন জিরো টলারেন্স। চাঁদাবাজির সাথে সম্পৃক্ত কাউকে কোন প্রকার ছাড় নয়। এছাড়াও দুই থানার অফিসারবৃন্দকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিকদার,সাংবাদিক মোঃ রাকিব শেখ, সহীদ সুরুজ,শওকত হাসান,মিজানুর রহমান ঝিলুসহ লৌহজং উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন