ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে মুখ বাঁধা নারীর লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকার একটি মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) মানসিক ভারসাম্যহীন নারীর মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জাইমা খাতুন ওই গ্রামেরই মৃত আফাজ উদ্দিনের মেয়ে।

জানা গেছে, তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা জাইমার মরদেহ মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে দৌলতপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানিয়েছেন, মরদেহের পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ওসি আরও জানান, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং এ ঘটনার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন