ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সামনের নির্বাচনে ভোটার আদায় অধিকার ফিরবে : আমান

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সামনের নির্বাচনে ভোটার আদায় অধিকার ফিরবে। আপনজরা ১৬ বছর নিজের ভোট নিজে দিতে পারেন নাই। আগামী নির্বাচনে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিএনপি আগামীতে সরকার গঠন করিলে বুড়িগঙ্গার উপর আরো একাধিক ব্রীজ করা হবে। এতে করে রাজধানীর পাশে কেরাণীগঞ্জও একটি রাজধানীর রূপান্তর হবে।

সোমবার বিকেলে তারানগর ইউনিয়নের ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, গনহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছরে কোন উন্নয়ন করে নাই। ১৭বছর আপনাদের ভোটার আদায় অধিকার ও মানবতার অধিকার হনন করেছে। দেশের ক্রান্তিকালে জিয়া পরিবার বারবার এগিয়ে এসেছে। বাংলাদেশের গনতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সব সময়ে দেশ ও দেশের মানুষের পাশে থাকেন। কোন দিন দেশের মানুষকে ছেড়ে যায়নি। তারকে রহমানের নেতৃত্বে ১৬ বছর দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। তিনি একজন বিজ্ঞ রাজনৈতিকবীদ। আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। কেরাণীগঞ্জ সমন্ধে বলেন, আগামিতে কেরাণীগঞ্জ হবে একটি আধুনিক মডেল টাউন। আপনাদেরর নিয়ে কেরাণীগঞ্জকে একটি গ্রীন সিটি বানাবো। কেরাণীগঞ্জে কোথায়ও কোন ভাঙ্গা রাস্তা থাকবে না। গ্যাস থাকবে দিন ভর। কেরাণীগঞ্জকে এমন সুন্দর ভাবে সাজানো হবে যেখানে থাকবে না কোন চাদাবাজ, অন্যায়, অবিচার ,থাকব না কোন মাদক। সৌন্দয্য অপরুপে শহরের মানুষ কেরাণীগঞ্জে ছুটে আসবে। দলীয় সংগীতকে বিশ্লেষণ করে বলে এই সংগীত শুধু বললে শুধু হবে না, বুকে ও মনে ধারণ করতে হবে। সর্ব শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগানের সাথে তাল মিলিয়ে বলেন দিল্লি নয়,পিন্ডি নয় ,নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।

কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেখ মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে সমাবেশ অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মামুন অর রশিদ, কেরাণীগঞ্জ মডেল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহসভাপতি মো নাজিম, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির। কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, যুবদল নেতা মো মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম ।

সমাবেশ উল্লেখ যোগ্য আয়োজন ছিলো , কোরআন থেকে তালোয়াত,কেরাণীগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় সংগীত, দলীয় সংগীতসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথির শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অতিথিদের আসন গ্রহন।

নিউজটি শেয়ার করুন