ঢাকার কেরাণীগঞ্জে প্রস্তুত রয়েছে শারদীও দুর্গা প্রতিমা। এবার কেরাণীগঞ্জ উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা ১৪৯ টি। এর মধ্যে ঢাকা—২ আসনে রয়েছে ৮৭টি মন্ডপ। বাকি ৬২টি মন্ডপ রয়েছে ঢাকা—৩ আসনে। এই তথ্য নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
দূর্গাপূজার ২০২৫ সালের সারা দেশেরন্যায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মহালয়া (২১ সেপ্টেম্বর) থেকে বিজয়া দশমী (২ অক্টোবর) পর্যন্ত। মূল প্রতিমা পূজা শুরু হবে মহাষষ্ঠীর দিন (২৮ সেপ্টেম্বর) এবং শেষ হবে বিজয়া দশমীর দিনে (২ অক্টোবর)। আসন্ন এই দূর্গাপূজাকে ঘিরে কেরাণীগঞ্জ উপজেলায় রয়েছে নানা ধরনের প্রস্তুতি। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কেরাণীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটিকে করা হয়েছে নানা সতর্ককরণ।
কেরাণীগঞ্জ উপজেলা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সরকার বলেন,শাস্ত্র অনুযায়ী, এবার দেবী গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করেন। অর্থাৎ এ বছর দেবীর বাহন হবে গজ। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। তিনি আরো বলেন, কেরাণীগঞ্জ পূজা মন্ডপ গুলোতে পতিমা প্রস্তুত রয়েছে। প্রায় পূজা মন্ডপে ব্রাহ্মণ ঠাকুরও নিযুক্ত হয়েগেছে,ঢাকঢোল ব্যবস্থা হযেগেছে। এখন শুধু অপেক্ষার পালা। তিনি আসন্ন দূর্গা পূজায় কেরাণীগঞ্জ বাসিকে শারদীয় দুর্গার পূজার শুভেচ্ছা জানান।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, হিন্দু ধমের অন্যতম উৎসবের মধ্যে দূর্গা পূজা একটি উৎসব। এই পূজাকে ঘিরে তারা নানান রকমের আনন্দ ফুর্তি করে থাকে। তাদের এই উৎসব বাস্তবায়নের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করিয়াছি। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সিসিটিভি ব্যবস্থা করিয়াছি। আশা করছি কেরানীগঞ্জ উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমি হিন্দু ধর্মাবলি সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।


