বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী নির্বাচনে কোন পি আর পদ্ধতিতে নির্বাচন হবে না। যারা বলেন নির্বাচন হবেনা, তাদের বলতে চাই- কোন লাভ নাই। ফেব্রæয়ারির প্রথম অধ্যায়ই হবে আগামী সংসদ নির্বাচন।
আজ বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান অনেক আগেই বলেছিলো বিনা ভোটের এমপি মন্ত্রীরা একদিন সংসদ থেকে পালিয়ে যাবে। তিনি আরো বলেছিলেন গণভবন থেকে শেখ হাসিনাকে জনগন টেনে হিজরে বের করবে। তার কথাই আজ সত্যি হয়েছে। শেখ হাসিনার অপকর্মের বিচার এই দেশের মাটিতেই হবে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতা এলে দেশের উন্নয়নের ব্যাপক পরিবর্তন ঘটে। তার সাথে পরিবর্তন হয় কেরাণীগঞ্জের রুপ। এবার বিএনপি সরকার গঠন করিলে কেরাণীগঞ্জকে ঢাকা থেকেও একটি মডেল সিটি করবো। কামরাঙ্গীচর ও খোলামোড়া ব্রীজ করবো। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও খালেদা জিয়ার হাতকে শালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিগত ১৬ বছর আপনারা ভোটার আদায় অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, জেল, জুলুম হুলিয়ায় আপনারা হেনেস্থা হয়েছেন। এখন আপনারা মুক্ত। কেউ আপনাদের আর কষ্ট দিচ্ছে না। আগামিতে বিএনপি সরকার গঠন করিলে তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ৩১ দয়া বাস্তবায়ন করা হবে । এবং পাঠ্যবইতে বিভিন্ন দেশের ভাষা থাকবে, যাতে দেশের বাহিরে গিয়ে কাজ করতে কোন অসুবিধা যেন না হয়। এছাড়াও শিক্ষিত সহয়তা ভাতার ব্যবস্থা করবে। মা-বোনদেরর জন্য থাকবে ফ্যামেলী কাড। বিনা মূল্যে থাকবে স্বাস্থ্যসেবা। আগামিতে বিএনপি সরকার গঠন করিলে কেরাণীগঞ্জ হবে একটি আধুনিক মডেল টাউন।
আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল কবির সভাপতিত্বে সমাবেশে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সহসভাপতি মো সাজিম, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপির নেতা তারেক ইমাম বাবুল, সেলিম রেজা, শাক্তার সাবেক চেয়ারম্যান মিজান, সুলতান খান, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম প্রমুখ।


