ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা

Link Copied!

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মহিদুল ইসলামের উপর সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলার শিকার হয়েছেন।

জমি সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় তার ওপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। এর দুদিন পরে আজ শনিবার রাত আটটার দিকে স্বরূপকাঠী হাসপাতাল সংলগ্নে রোডে একা পেয়ে হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলাকারীরা পরিকল্পিতভাবে সাংবাদিক মহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তার উপর লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপরে চিকিৎসারত ডাক্তাররা তার গুরুতর অবস্থা দেখে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল, স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাব এবং জেলাব্যাপী সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কলম চালিয়ে আসছেন। তাদের ওপর হামলা মানে গণমাধ্যমকে স্তব্ধ করার চেষ্টা। এ ধরনের বর্বরোচিত হামলা কখনো সহ্য করা হবে না।

দেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন