ঢাকার কেরাণীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গল বার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাকির হোসেন মোল্লা এর সভাপতিত্বে সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া ।
এসময় অনান্যদের উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.বাবুল মিয়া, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, রাজাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম,বাগাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো আলমগীর হোসেন প্রমূখ। কেরাণীগঞ্জে ৩৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হতে ক্রেস্ট তুলে দিয়ে প্রধান অতিথি রিনাত ফৌজিয়া তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। মেধাবী ছাত্ররাই দেশ সঠিক ভাবে পরিচালনা করতে পারে। তাই মেধাবীরাই দেশের ভবিষৎ।
কেরাণীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সফলতা কামনা করে ,সময়ের প্রতি দৃষ্টি রেখে, লেখা পড়ায় আরও মনযোগী হওয়ার আহবায়ন করেন।


