ঢাকাSunday , 26 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে এবার বিএনপি ক্ষমতায় আসবে:আমান

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে এবার বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির জনস্রোত দেখে অনান্য দলগুলো দিশাহারা হয়েগেছে। তাই তারা নির্বাচনকে ভয় পাচ্ছে। তারা নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। আরেকটি দল মসজিদে মসজিদে গিয়ে ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রি করছে, নাউজুবিল্লাহ। জান্নাত একমাত্র আল্লাহই দিতে পারে, দুনিয়ার কোন দল জান্নাতের টিকেট দিতে পারে না। এটা একটা জনগনের সাথে প্রতারণা।

আজ রোববার বিকেলে রোহিতপুর ইউনিয়ন বিএনপির ও অংগসংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এইসব কথা বলেন। রোহিতপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে তিনি আরও বলেন, আগামী মাসেই দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এসে নির্বাচন পরিচালনা করবেন।

প্রত্যেক উপজেলা গিয়ে করবেন নির্বাচন প্রচারণা। তিনি আরও বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন, সারা দেশ উৎসবমুখর পরিবেশেন রূপ নিবে। রাস্তায় নামবে জনতান ঢল।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান। এসময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা তারেক ইমাম বাবুল, ডাক্তার তোফাজ্জল হোসেন, আবুবকর, রোহিতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সলিমুল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন