ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো কবি নজরুল কলেজের ছাত্র অধিকার পরিষদ

Link Copied!

কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ ঢাকার মধ্যে একটি অনন্য ধারার ঐতিহ্য বহন করছে। এবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো কবি নজরুল কলেজের ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে সর্বদা কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের ভর্তি ও ফরম পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তথ্য অনুযায়ী, এ বছর সংগঠনের উদ্যোগে ৯ জন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা পান। এর মধ্যে তিনজন শিক্ষার্থী সংগঠনের সভাপতি নাহিদ হাসানের গাইবান্ধা সংসদীয় ৩ আসনের এমপি পদপ্রার্থী মো. সুরুজ্জামান সরকারের কাছ থেকে, ১জন শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের কাছ থেকে, এবং ২ জন শিক্ষার্থী ঢাকা-৩ আসনের এমপি প্রার্থী সাজ্জাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। এছাড়া তিনজন শিক্ষার্থীকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ব্যক্তিগত অর্থায়নে সহায়তা করেছেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ১ জন শিক্ষার্থীকে আর্থিক বাসা ভাড়া দিয়ে সহযোগিতা করা হয়েছে।

বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন—“আমাদের বিভাগের শ্রদ্ধেয় বড়ভাই নাহিদ হাসান ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। ভর্তি ও ফরম পূরণের ক্ষেত্রে তিনি আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন এবং সবসময় চেষ্টা করেন খালি হাতে কাউকে ফিরিয়ে না দিতে।”

বাংলা বিভাগের নূর বলেন—“যখনই আমরা তার কাছে যাই, তিনি চেষ্টা করেন আমাদের সার্বিকভাবে পাশে থাকতে।”

বাঁধনের সাবেক সভাপতি মনিরুজ্জামান বলেন—“কমিটি গঠনের পূর্বেই আমি দোয়া করেছিলাম যেন শিক্ষার্থী বান্ধব একজন নেতা কবি নজরুল কলেজে নেতৃত্ব দেন। বর্তমানে নাহিদ ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাশে রয়েছেন।”

ডিবেট ক্লাবের সভাপতি আজম খান বলেন—“নাহিদ ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে ক্যাম্পাসে বহু উন্নয়নমূলক কাজ করেছেন। আমরা এমন শিক্ষার্থীবান্ধব রাজনীতিকে সমর্থন করি।”

কলেজ হলের শিক্ষার্থী আকাশ জানান—“ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব নেওয়ার আগে থেকেই নাহিদ ভাই শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। তিনি গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ছিলেন। কিছুদিন আগে আমাদের হলে বড় ফ্যান ও রান্নার সরঞ্জাম দিয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর নেন এবং বিনোদনের জন্য মাঝে মাঝে মুড়ি পার্টির আয়োজন করেন। তার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ আজ পরিচিতি লাভ করেছে।”

সাধারণ শিক্ষার্থী ওসামা বলেন—“নাহিদ ভাই ক্যাম্পাসে সার্বিক উন্নয়নমূলক কাজ করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সকল সংগঠনকে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন—“আমাদের সভাপতি নাহিদ হাসান ভাই অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে এগিয়ে নিচ্ছেন। তিনি তার চাকরির টাকার একটি বড় অংশ সংগঠনের কাজে ব্যয় করেন।” এছাড়াও আমরা আমাদের সর্বোচ্চ শ্রম মেধা দিয়ে সংগঠনকে ত্বরান্বিত করতে কাজ করছি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন—“নাহিদ ভাই ব্যক্তিগত অর্থ ও শ্রম দিয়ে আমাদের পাশে দাঁড়ান। আমরাও মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে পরিশ্রম করে যাচ্ছি।”

সহ-সভাপতি ইব্রাহিম বলেন—“নাহিদ ভাই আমাদের জন্য বড় নিয়ামত। তার সাংগঠনিক দক্ষতা, মেধা ও নেতৃত্বগুণ ছাত্র অধিকার পরিষদকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যা আমরা আমাদের কার্যক্রমের অভিজ্ঞতা থেকে বুঝতে পারতেছি।”

সাংগঠনিক সম্পাদক সাকিব বলেন—“আমরা শুরু থেকেই সংগঠনকে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে চেয়েছি। সেই লক্ষ্যেই যোগ্য নেতৃত্ব হিসেবে নাহিদ ভাইকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।”

অর্থ সম্পাদক আরিফ হোসেন বলেন—“সংগঠনের বেশিরভাগ কাজই নাহিদ ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়। বড় কোনো প্রোগ্রামের ক্ষেত্রে মাঝে মাঝে কেন্দ্রীয় নেতৃত্ব আর্থিক সহায়তা দেন।”

গোয়েন্দা সংস্থার তথ্য মতে —“ছাত্র অধিকার পরিষদ সত্যিই শিক্ষার্থীদের জন্য কাজ করছে। আমরা শুরু থেকেই খেয়াল করেছি নতুন কমিটি হওয়ার পর থেকে তারা শিক্ষার্থীর জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তা সত্যি প্রশংসার যোগ্য। সবগুলো সংগঠনের মধ্যে প্রথম অবস্থান করছে ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে তাদের জন্য আমাদের সর্বদা শুভকামনা থাকবে।

কেন্দ্রীয় নেতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি বলেন—“ঢাকাস্থ ইউনিটগুলোর মধ্যে কবি নজরুল ছাত্র অধিকার পরিষদ অত্যন্ত ভালো করছে। আমরা সবসময় তাদের পাশে আছি এবং দোয়া করি।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীবান্ধব, সৃজনশীল ও কল্যাণমুখী কাজের মাধ্যমে দ্রুতই শিক্ষার্থীদের আস্থা ও সুনাম অর্জন করেছে বলে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন
ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান।

নিউজটি শেয়ার করুন