ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবির অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংযুক্ত অফিস আদেশে উল্লিখিত তথ্য অনুযায়ী, উক্ত ঘটনা তদন্তপূর্বক এর সাথে জড়িতদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক হলেন অধ্যাপক ড. মোস্তফা হাসান (সমাজকর্ম বিভাগ, জবি)। সদস্যরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (রসায়ন বিভাগ, জবি) ও জনাব মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জবি)। এছাড়াও সদস্য-সচিব হলেন জনাব মোঃ শহিদুল্লাহ (ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার দপ্তর, জবি)।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মাননীয় উপাচার্যগণ এবং জুলাই শহীদ একরামুল হক সাজিদ-এর সম্মানিত মাতা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকাকালীন এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গঠিত তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন