ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বিএনপির তিন আসনে প্রার্থী ঘোষণা

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী—

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আনিসুল হক, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে কয়ছর এম আহমদ,
এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন।

এসময় মহাসচিব জানান, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) এবং সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসনের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, “দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচন করা হয়েছে। বাকি দুই আসনেও শিগগিরই উপযুক্ত প্রার্থী ঘোষণা করা হবে।”

দলের এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় নির্বাচনী উত্তাপ আরও বেড়ে গেছে। স্থানীয় পর্যায়ে প্রার্থীদের কর্মী-সমর্থকরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
সূত্র: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন।

নিউজটি শেয়ার করুন