ঢাকাSunday , 9 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয়: গয়েশ্বর

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয়।

বহু টাকা ব্যয় করে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি, অনেক ছাড় দিয়ে। সরকারের পক্ষ থেকে অনেক জাঁকজমক ভাবে জুলাই সনদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখা গেল জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করার পরে কিছু পরিবর্তন করা হয়েছে। জামায়াতে ইসলামও জুলাই সনদে স্বাক্ষর করেছে।

তবে তারা কিভাবে নতুন করে সরকারের কাছে এখন ৮দফা দাবি তোলে। অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা কিভাবে জুলাই সনদ পাস করানোর জন্য সাত দিনের সময় নেন এটাই জাতির প্রশ্ন। অন্তর্র্বতী কালীন সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রæয়ারির প্রথমার্ধে ও রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পারিপার্শ্বিক বিভিন্ন ষড়যন্ত্র দেখে।

তিনি আজ রোববার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরায় উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র প্রধান কার্যালয়ে় নেতাকর্মীদের সাথে ঢাকা- ৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পাওয়ার পরে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমার রাজনীতির ৪৭ বছরে আমি দলের সাথে বেইমানি করিনি বলেই আমি বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চয়লনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাবুল, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, তাইজুদ্দিন, ফজল, আশ্ররাফ, আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন